উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর

সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর
লেখা বড়/ছোট করুন:

সিঙ্গাপুরে জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে এবং বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্রটি এ বছর 'সুপার-এজড সোসাইটি' হওয়ার পথে রয়েছে—জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর বা তার বেশি বয়সী হবে। এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। এখন থেকে সিঙ্গাপুরের কোনো নাগরিক সন্তান জন্ম দিলেই প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলারের (প্রায় ৬৭ লাখ টাকা) আর্থিক সহায়তা পাবে।

গত রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র্যালিতে প্রধানমন্ত্রী লরেন্স ওং ঘোষণা দেন যে, নতুন 'এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ'-এর অধীনে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার অধীনে প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।

নতুন প্যাকেজে ১ এপ্রিল ২০২৭ বা পরে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলার নগদ উপহার (জন্মের প্রথম ১২ মাসে দুই কিস্তিতে) এবং শিশুর জীবনের প্রথম ১৬ বছরের জন্য বার্ষিক ২ হাজার সিঙ্গাপুর ডলার ক্রেডিট (মোট ৩২ হাজার) অন্তর্ভুক্ত।

বর্তমান স্কিমের তুলনায় প্রথম সন্তানের ক্ষেত্রে ১৭ বছর পর্যন্ত অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার এবং তৃতীয় সন্তানের ক্ষেত্রে আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বেশি পাবেন নাগরিকরা। ধারণা করা হচ্ছে, ৩ লাখ ৮০ হাজার পরিবারের ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু এই প্যাকেজ থেকে উপকৃত হবে। সিঙ্গাপুরের সরকার বিবাহ ও মাতৃত্ব/পিতৃত্বকালীন নীতি পর্যালোচনায় একটি ওয়ার্কগ্রুপ গঠন করেছে এবং এ অর্থবছরে প্রায় ৭০০ কোটি সিঙ্গাপুর ডলার বরাদ্দের প্রস্তুতি চলছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!