উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ফ্লোরিডায় সোয়াট বাহিনীর দুর্ধর্ষ অভিযান: তোয়ালে পরিহিত অবস্থায় যুবক আটক

ফ্লোরিডায় সোয়াট বাহিনীর দুর্ধর্ষ অভিযান: তোয়ালে পরিহিত অবস্থায় যুবক আটক
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় সোয়াট (SWAT) বাহিনীর এক ঝটিকা অভিযানে হিশাম আবুঘারবিয়েহ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সোয়াট সদস্যরা ওই যুবকের বাড়ি ঘিরে ফেললে তিনি হাত উঁচু করে বেরিয়ে আসেন। আটকের সময় তিনি প্রায় অর্ধনগ্ন এবং শরীরে শুধু একটি তোয়ালে জড়ানো অবস্থায় ছিলেন। মূলত জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নামে দুই ব্যক্তির নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনে হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের গোয়েন্দারা এই অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিশামকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এই আটক বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!