উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে সম্পর্কের পথ: সাবেক ভারতীয় কূটনীতিক

তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে সম্পর্কের পথ: সাবেক ভারতীয় কূটনীতিক
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি।

তিনি বলেছেন, এই সফরটি বাস্তবায়িত না হলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও বন্ধ থাকতে পারে। তাই তারেক রহমানের সফর নিয়ে তিনি ‘খুবই আশাবাদী’ বলে জানিয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন।

তিনি উল্লেখ করেন, তারেক রহমান নিজে কখনো ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি।

সাবেক এই কূটনীতিকের মতে, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খুলতে পারে।

তিনি জানান, দুই দেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!