উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন জনপ্রতিনিধি জয় পেয়েছেন। তাদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন। এছাড়া নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আবুল খানও প্রাথমিক ফলাফলে বিজয়ী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ।

জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে ভোটের লড়াইয়ে নামতে হয়নি। প্রাথমিক ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে । এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন পান শেখ রহমান । বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেওয়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন ।

এদিকে কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন । মাসুদুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি ।

অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে প্রতিনিধি পদে জয় পেয়েছেন পিরোজপুরের সন্তান আবুল খান। রিপাবলিকান দলের এই রাজনীতিক প্রাথমিক গণনায় ১ হাজার ৮৭৩ ভোট পেয়ে প্রতিপক্ষদের পেছনে ফেলেন এবং পরবর্তীতে তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয় । ২০১২ সাল থেকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় টানা প্রতিনিধিত্ব করে আসা আবুল খানের এই জয় তার ছয় মেয়াদের দীর্ঘ ধারাবাহিকতারই আরও একটি অধ্যায় ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!