উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন
লেখা বড়/ছোট করুন:

মার্কিন সাময়িকী টাইম বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ জন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যক্তিকে নিয়ে ‘টাইম১০০ এআই ২০২৬’ তালিকা প্রকাশ করেছে। তালিকায় এআই কোম্পানির নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক, শ্রম অধিকারকর্মী ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিরা স্থান পেয়েছেন। এটি টাইমের চতুর্থ বার্ষিক এআই তালিকা।

টাইম ১০০ জনকে চারটি বিভাগে ভাগ করেছে—লিডারস, ইনোভেটরস, শেপার্স ও থিংকার্স। লিডারস বিভাগে রয়েছেন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান ও মার্ক চেন; ইলন মাস্ক; অ্যানথ্রপিকের দারিও ও ড্যানিয়েলা আমোদেই; আইবিএমের অরবিন্দ কৃষ্ণ; গুগল ডিপমাইন্ডের লিলা ইব্রাহিম এবং বাইটড্যান্সের লিয়াং রুবো।

ইনোভেটরস বিভাগে রয়েছেন ওপেনএভিডেন্সের ড্যানিয়েল ন্যাডলার, কার্সরের মাইকেল ট্রুয়েল, মুনশট এআইয়ের ইয়াং ঝিলিন, ক্যালটেকের অ্যানিমা আনন্দকুমার এবং সেরিব্রাস সিস্টেমসের অ্যান্ড্রু ফেল্ডম্যান। সৃজনশীল শিল্প থেকে বেন অ্যাফ্লেক, সুনোর মিকি শুলম্যান ও তারতেলের মোহাম্মদ মুসা স্থান পেয়েছেন।

শেপার্স বিভাগে রয়েছেন আইটিইউ মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন এবং অভিনেতা জোসেফ গর্ডন-লেভিট (ক্রিয়েটরস কোয়ালিশন অন এআই-এর সহপ্রতিষ্ঠাতা), যিনি এআই তৈরিতে শিল্পী ও জনগণের অংশগ্রহণ এবং সৃষ্টিকর্তাদের অধিকার সুরক্ষায় কাজ করছেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!