উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

আলাদা দেশ, তবুও মার্কিন অঙ্গরাজ্যের সুবিধা চায় কানাডা: ট্রাম্প

আলাদা দেশ, তবুও মার্কিন অঙ্গরাজ্যের সুবিধা চায় কানাডা: ট্রাম্প
লেখা বড়/ছোট করুন:

আলাদা দেশ এবং যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও কানাডা অঙ্গরাজ্যের সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দেশটির সমালোচনা করে এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।

ট্রাম্প লেখেন, 'কানাডা অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায়!' তিনি মার্কিন কৃষি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জন্য কানাডাকে অভিযুক্ত করে বলেন, 'তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে। আর নয়!'

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডাকে 'ক্ষতিগ্রস্ত ও বিভক্ত' করতে নতুন শুল্ক ঘোষণা করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি এই পদক্ষেপগুলোকে 'একটি ভুল হিসাব' বলে অভিহিত করেন এবং ৮ সেপ্টেম্বর থেকে ডলারের বিনিময়ে ডলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

কার্নি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি করেছে যা অটোয়া মেনে নিতে পারেনি। কানাডা ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।' অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, কানাডা প্রায় চূড়ান্ত হয়ে আসা একটি চুক্তি থেকে সরে এসেছে, যাতে থাকলে মার্কিন বাজারে তাদের রপ্তানির ওপর শুল্ক আরও কমে যেত।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!