উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত
লেখা বড়/ছোট করুন:

দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি টহল দলের ওপর অতর্কিত হামলা হয়েছে। সশস্ত্র ব্যক্তিদের চালানো এই হামলায় দুই শান্তিরক্ষী নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ সুদানের দুই পুলিশ কর্মকর্তা এবং মিশনের সঙ্গে যুক্ত দুই বেসামরিক কর্মীও আহত হয়েছেন। খবর আল জাজিরার।

জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, জংলেই প্রদেশের পাজুতের দিকে যাওয়ার সময় একটি টহল দলের ওপর সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এলাকাটি নিরাপদ রাখতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি 'কুইক রিঅ্যাকশন ফোর্স' মোতায়েন করা হয়েছে।

মিশনের প্রধান আনিতা কিকি গবেহো বলেন, 'দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইউএনএমআইএসএসের সদস্যদের লক্ষ্য করে এমন প্রাণঘাতী সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

দেশটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মানবিক সহায়তাকর্মী ও তাদের স্থাপনার ওপর ৪৫০টির বেশি হামলা হয়েছে—গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি, যাতে ৩৬ জন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট সালভা কির ও বিরোধী নেতা রিক মাচারের মধ্যে ২০১৮ সালের ক্ষমতা ভাগাভাগির চুক্তি এখন কার্যত ভেঙে পড়েছে। মাচারকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে দ্রুত সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!