সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আবুধাবি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে।
সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক কিমিট বলেছেন, ইরানের অর্থনীতিতে আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই সিদ্ধান্ত তেহরানের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়েও বড় ধাক্কা হতে পারে। প্রতি বছর ইরানের মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ আসে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং দুবাই দীর্ঘদিন ধরে আর্থিক কেন্দ্র হিসেবে নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনের পথ করে দিচ্ছিল ইরানকে।
আমিরাতের এই সিদ্ধান্ত এতটাই গুরুত্বপূর্ণ যে ইরান এটিকে যুদ্ধ ঘোষণার কাছাকাছি কোনো পদক্ষেপ হিসেবেও দেখতে পারে বলে মন্তব্য করেছেন কিমিট। ইরানের হামলা অব্যাহত থাকলে অন্য উপসাগরীয় দেশগুলো আমিরাতের পথ অনুসরণ করবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, আপাতত তারা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!