উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মস্কোয় হঠাৎ মার্কিন সামরিক বিমান, কিছুই জানত না ক্রেমলিন

মস্কোয় হঠাৎ মার্কিন সামরিক বিমান, কিছুই জানত না ক্রেমলিন
লেখা বড়/ছোট করুন:

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটি কেন মস্কোয় এসেছে, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) মস্কোতে অবতরণ করা বোয়িং গ্লোবমাস্টার বিমানটির যুক্তরাষ্ট্রের নিবন্ধিত টেইল নম্বর রয়েছে। বিমানটি লাটভিয়ার রিগা থেকে মস্কোর উদ্দেশে উড়ে যায়। ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

বিমানটি ২৩ আগস্ট ওয়াশিংটনের কাছে ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় পৌঁছেছিল। ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় সর্বশেষ মার্কিন বিমান গিয়েছিল গত জানুয়ারিতে—সেসময় পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বিশেষ দূত উইটকফ ও কুশনার রাশিয়ায় পৌঁছেছিলেন।

বিমানের আকস্মিক অবতরণ নিয়ে জল্পনা তৈরি হয়। অবতরণের কয়েক ঘণ্টা পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে মস্কো সফর করেছেন বলে জানিয়েছে সিবিএস। তবে তার সফরের উদ্দেশ্য এবং কার সঙ্গে বৈঠক করবেন, তা ওয়াশিংটন বা মস্কো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

সিআইএ পরিচালক হিসেবে এটি র্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে। এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানায় যে তারা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করবে এবং প্রতিনিধিদল রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধ করা হয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!