উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
লেখা বড়/ছোট করুন:

দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নতুন এইচ-১বি ভিসার ওপর 'নজিরবিহীন' ফি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাবিত বিধিমালায় ভিসাপ্রত্যাশীদের ১ লাখ ডলারেরও বেশি দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসন গত বছর প্রথমবার এই ফি আরোপ করলেও আদালত তা আটকে দেয়। খবর খালিজ টাইমসের।

গত জুনে এই ফিকে অবৈধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসনকে তা আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। বোস্টনের একটি আপিল আদালত বর্তমানে সেই রায় পর্যালোচনা করছে।

ট্রাম্পের ২০২৫ সালের ফি আরোপের ঘোষণার মেয়াদ আগামী সেপ্টেম্বরে শেষ হতে যাচ্ছে। এর আগেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এটি স্থায়ী করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের ফি সোমবার (২৪ আগস্ট) অনলাইনে ফেডারেল রেজিস্টারে পোস্ট করা হয়েছে। এটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবং ৩০ দিনের জনমত যাচাই পর্ব শুরু হবে। চলতি বছরের শেষ নাগাদ এই নিয়ম চূড়ান্ত হতে পারে।

এইচ-১বি কর্মসূচির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশি কর্মীদের নিয়োগ দিতে পারেন। এই কর্মসূচিতে বছরে ৬৫ হাজার ভিসা দেওয়া হয়, পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের জন্য আরও ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!