আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো এক মেমোতে উল্লেখ করা হয়েছে, 'কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং' (সিপিটি) অনুমোদনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ নিয়ম অনুযায়ী কেবল পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই এটি দেওয়ার বিধান রয়েছে। মেমো মেনে চলতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল হতে পারে। খবর রয়টার্সের।
গত ২৪ আগস্ট জারি করা এই নির্দেশনার পর ইউসিএলএ এবং বার্কলেসহ একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদন আবেদন স্থগিত রেখেছে। ইউসিএলএ জানিয়েছে, সরকারি নির্দেশনা পর্যালোচনার সময় পর্যন্ত অনুমোদন স্থগিত থাকবে। বার্কলে জানিয়েছে, 'অদূর ভবিষ্যতে' নির্দিষ্ট কাজের অনুমোদন সীমিত করা হবে; তবে ডিগ্রির জন্য বাধ্যতামূলক সিপিটি এবং গবেষণামূলক সিপিটি আগের মতো চালু থাকবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, নিয়মাবলীতে নতুন পরিবর্তন হয়নি, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই ব্যবস্থার অপব্যবহার আর সহ্য করা হবে না।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!