উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের ত্রিপক্ষীয় আলোচনা শুরু

যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের ত্রিপক্ষীয় আলোচনা শুরু
লেখা বড়/ছোট করুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের এই আলোচনা গত ফেব্রুয়ারির পর তিন দেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। এতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। কুশনার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন গড়ে তোলার লক্ষ্যে তারা সমঝোতার পথ খুঁজছেন। ইউরোপের দেশগুলো ও রাশিয়ার অংশগ্রহণে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। খবর সিবিএসের।

তবে আলোচনা শুরুর আগেই উদ্যোগটি নিয়ে সংশয় প্রকাশ করেছে মস্কো ও কিয়েভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে ইউরোপের দাবি মেনে নেবে না মস্কো। তার অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে প্রস্তুতির সময় দিতেই যুদ্ধবিরতির কথা বলছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে ইউক্রেন দনবাস অঞ্চল ছেড়ে দেবে কি না। তবে তিনি এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার আশঙ্কা, দনবাস ছেড়ে দিলে রাশিয়া সাময়িক বিরতির পর আবার হামলা চালাবে।

রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চল নিজেদের বলে দাবি করে। ইউক্রেন এসব ভূখণ্ড ছাড়তে এবং সামরিক সক্ষমতা সীমিত করতে রাজি নয়। কিয়েভের মতে, ভবিষ্যতে রাশিয়ার হামলা ঠেকাতে নিরাপত্তার নিশ্চয়তা অপরিহার্য।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!