উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যে ভারতীয় প্রতিষ্ঠান ও দুই নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যে ভারতীয় প্রতিষ্ঠান ও দুই নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
লেখা বড়/ছোট করুন:

ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সহায়তার অভিযোগে ভারতভিত্তিক একটি কাস্টমস ব্রোকারেজ প্রতিষ্ঠান ও এর দুই ভারতীয় অংশীদারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানটি হলো পোর্টিজ পার্টনার্স এলএলপি (Portease Partners LLP)। প্রতিষ্ঠানটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে সহায়তা করে ভারতে একাধিক চালান প্রবেশে ভূমিকা রেখেছে। দুই ভারতীয় নাগরিক—ইন্দ্রিসমিয়া আশারাফমিয়া শেখ ও হরিশ রামচন্দ্র রাঙ্গি—প্রতিষ্ঠানটির মনোনীত অংশীদার হিসেবে কাজ করছিলেন এবং তাদের প্রধান নির্বাহী বা সমপর্যায়ের দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

২০১৮ সালের ৫ নভেম্বর বা তার পর থেকে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, সংগ্রহ, বিক্রি, পরিবহন বা বিপণনে উল্লেখযোগ্য লেনদেনে জেনেশুনে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া ভারতভিত্তিক সদাশিবা ওভারসিজ লিমিটেড (প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি), পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড (প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার) ও এর পরিচালক প্রশান্ত গর্গ, এবং ইরানভিত্তিক আবহার পলিমার কম্পাউন্ডস কো. ও তুরস্কভিত্তিক স্টারপ্লাস কিমিয়াকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের আওতাধীন সম্পদ অবরুদ্ধ থাকে এবং মার্কিন নাগরিকদের তাদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!