উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর কী বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা

ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর কী বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা
লেখা বড়/ছোট করুন:

ডারউইনে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটের বিধ্বংসী পরাজয়ের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের দাবি উঠেছে। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে হতবাক হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং, মার্ক ওয়াহ ও ম্যাথিউ হেইডেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এই হারকে ‘খুবই বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি ইঙ্গিত দেন যে, অস্ট্রেলিয়ার টপ অর্ডারে পরিবর্তনের সময় এসেছে। পন্টিং জানান, তিনি সাধারণত দলে পরিবর্তনের পক্ষে নন, তবে বর্তমান টপ অর্ডার নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, নতুন একজন ওপেনার এবং তিন নম্বরে নতুন কাউকে সুযোগ দিয়ে দলের পুনর্গঠন শুরু করা যেতে পারে এবং বাংলাদেশের কাছে হার সেই পরিবর্তনকে আর এড়ানো উচিত নয় বলে মনে করেন তিনি।

মার্ক ওয়াহ আরও এক ধাপ এগিয়ে এই হারকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় এর চেয়ে তিক্ত হার তিনি মনে করতে পারছেন না। বিশেষ করে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলাম না থাকা, র্যাঙ্কিংয়ের পার্থক্য এবং অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার বিষয়টি বিবেচনায় নিলে এই ফল আরও বড় অঘটন বলে মন্তব্য করেন এই সাবেক অধিনায়ক।

এদিকে ম্যাথিউ হেইডেন পরামর্শ দিয়েছেন, ট্রাভিস হেডকে আবার পাঁচ নম্বরে ফিরিয়ে নেয়া যেতে পারে। তার মতে, ওপেনিং হেডের সেরা জায়গা নয় এবং পাঁচ নম্বরেই তিনি বেশি কার্যকর। একই সঙ্গে অ্যালেক্স ক্যারিকে পাঁচ নম্বরে ব্যাট করানো নিয়েও নিজের অস্বস্তির কথা জানান হেইডেন। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট কাঠামোর দেশে এমন অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। তবে নতুন খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ম্যাচ-ফিট ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে, নাকি প্রতিভাবান তরুণদের—সেটিই এখন বড় প্রশ্ন বলে মনে করেন তিনি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!