ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘ফিফা আসিয়ান কাপ’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প; বুধবার ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
প্রাথমিক দলে বিদেশি লিগে খেলা খেলোয়াড়রা—হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম—নেই। তারা চূড়ান্ত স্কোয়াডে থাকবেন এবং টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন। ২৮ জনের দলে নতুন মুখ দুজন—সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।
ফিফা আসিয়ান কাপ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত অংশগ্রহণ না করায় ফিফা বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, যা সঙ্গে সঙ্গেই গ্রহণ করে বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় আসর বসবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!