পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল। প্রথম বহরে কোচিং স্টাফসহ ১৭ জন দেশ ছেড়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের একটি ফ্লাইটে দেশ ছাড়েন টাইগাররা।
দুই বহরে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার দ্বিতীয় বহরে যাবেন বাকিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। এ ছাড়া বাদ পড়েছেন নাঈম হাসান। তবে ফিরেছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় চোট পাওয়ায় সিলেটে খেলতে পারেননি তিনি।
আসন্ন টেস্ট সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণই খেলবে বাংলাদেশ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!