উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

নিউজিল্যান্ডকে হারিয়েও স্বস্তি নেই, আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়েও স্বস্তি নেই, আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
লেখা বড়/ছোট করুন:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে জয়ের আনন্দের মাঝেই এসেছে দুঃসংবাদ। ধীর গতির বোলিংয়ের কারণে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

​ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানা হয় সেই হিসেবে ২ ওভারের জন্য মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দলকে।

​অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল-এর রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায় স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

​বাংলাদেশের বোলিংয়ে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে তানজিদ তামিম, নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে ৬ উইকেট ও ৮৭ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এদিকে ওয়ান সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!