মেকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শনিবার (২২ আগস্ট) গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৯ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর একসময় সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৩৯ রান। সেখান থেকে শেষ উইকেট জুটিতে ২৫ রান যোগ করে নিজেদের সর্বনিম্ন টেস্ট স্কোরের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে বড় ধস নামানোর মূল কারিগর মিচেল স্টার্ক। টেস্টের প্রথম বলেই উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। প্রথম পাঁচ ওভারের মধ্যেই পূর্ণ করেন পাঁচ উইকেট। শেষ উইকেট জুটিও ভাঙেন তিনি—১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন স্টার্ক।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় শীর্ষে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৪৩ রান, এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ এবং এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!