নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি খেলোয়াড় র্যাংকিংয়ে। সবশেষ হালনাগাদ তালিকায় বড় উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। সিরিজে এই পেসত্রয়ী সম্মিলিতভাবে ১৮টি উইকেট শিকার করেন। বোলারদের তালিকায় শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন তরুণ নাহিদ রানা; ১৬ ধাপ উন্নতি করে তিনি এখন অবস্থান করছেন ৪৮তম স্থানে। শুধু বোলিংয়েই নয়, ব্যাটারদের তালিকায় নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১৫ ধাপ উন্নতি করে ৬৫তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, অলরাউন্ডার র্যাংকিংয়ে যৌথভাবে ৩ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টি ফরম্যাটেও উন্নতি হয়েছে তাওহীদ হৃদয় ও পারভেজ ইমনের। ব্যাটারদের তালিকায় হৃদয় ৩৯তম ও ইমন ৪০তম স্থানে উঠে এসেছেন। স্পিনার মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে টাইগার পেসারদের বড় লাফ, সুখবর পেলেন শান্ত-লিটনও নাহিদ রানা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!