উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

কিলিয়ানের আলো ছড়ানোর রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপ্পে

কিলিয়ানের আলো ছড়ানোর রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপ্পে
লেখা বড়/ছোট করুন:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম রাউন্ডের রাতটি এমবাপ্পে পরিবারের জন্য কাটলো সম্পূর্ণ বিপরীত দুই অভিজ্ঞতায়। সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়ে উল্লাসে মেতেছেন বড় ভাই কিলিয়ান এমবাপ্পে। আর একই রাতে ফ্রান্সে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন ১৯ বছর বয়সী ছোট ভাই ইথান এমবাপ্পে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে রিয়াল মাদ্রিদের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের দিনে নিজের ৭১তম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় স্প্যানিশ লেজেন্ড রাউল গঞ্জালেসকে ছুঁয়ে যৌথভাবে ৫ম স্থানে উঠে এলেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। একই রাতে গত আসরের সর্বোচ্চ ১৫ গোলের ট্রফিও বুঝে নেন তিনি।

অন্যদিকে, ফ্রান্সের স্তাদে পিয়েরে মৌরোয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে লিলের হয়ে মাঠে নেমেছিলেন ছোট ভাই ইথান এমবাপ্পে। রোমাঞ্চকর এই ম্যাচে ৩-২ গোলে হেরে যায় লিলে। ম্যাচের ৫৬ মিনিটে বেটিস ডিফেন্ডার নাতানকে ইচ্ছা করে কনুই দিয়ে আঘাত করায় ভিএআর পর্যালোচনার পর ইথানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। চ্যাম্পিয়নস লিগে নিজের তৃতীয় ম্যাচে এসে প্রথমবার মাঠ ছাড়ার তিক্ত স্বাদ পান লিলের এই তরুণ মিডফিল্ডার।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!