২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর নাম জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও নিজের দলকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে।
মেসির তালিকায় শীর্ষ তিন দাবিদার হলো— ফ্রান্স, স্পেন ও ব্রাজিল। বিশেষ করে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল হয়ে উঠেছে।’ এছাড়া স্পেনের নতুন প্রজন্মের প্রতিভার প্রশংসা করার পাশাপাশি ব্রাজিলকে সব সময় শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেছেন তিনি। তালিকায় তিনি রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকেও।
তবে আর্জেন্টিনাকে একেবারে খাটো করে দেখেননি মেসি। তার মতে, বর্তমান দল একত্রে লড়াই করতে জানে। তবে বিশ্বকাপে যেকোনো সময় অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে বলে সতীর্থদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তি। শিরোপা ধরে রাখার মিশনে নামলেও মেসি মনে করেন, মাঠের লড়াইয়ে ফেবারিটের চেয়ে বাস্তবসম্মত পরিকল্পনাই বেশি জরুরি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!