উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

ম্যানচেস্টার ডার্বিতে বড় ভুলের খেসারত, কঠোর শাস্তি পেতে যাচ্ছেন রেফারি

ম্যানচেস্টার ডার্বিতে বড় ভুলের খেসারত, কঠোর শাস্তি পেতে যাচ্ছেন রেফারি
লেখা বড়/ছোট করুন:

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বির সেই বিতর্কিত সিদ্ধান্তের রেশ এখনো কাটেনি। ম্যাচে আর্লিং হলান্ডের গোল নিয়ে ভুল স্বীকারের পর এবার শাস্তির মুখে পড়েছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনোভিও। ইংলিশ প্রিমিয়ার লিগের আন্তর্জাতিক বিরতির আগের রাউন্ডের ম্যাচ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্তের কারণে সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাসও থাকছেন দায়িত্বের বাইরে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেফারিং-সংক্রান্ত ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে পেশাদার রেফারি কমিটি। তাদের ব্যাখ্যা অনুযায়ী, এনজো ফার্নান্দেজের অফসাইড অবস্থান যথাযথভাবে বিবেচনায় না নিয়ে হলান্ডের গোলটি বহাল রাখার সিদ্ধান্তটি ভুল ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকায় ডোনোভিও ও অ্যান্ট্রোবাস, কাউকেই রাখা হয়নি। পেশাদার রেফারি কমিটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববারের ডার্বির পর এই সপ্তাহে দুজনকে কোনো ম্যাচের দায়িত্ব দেওয়া হয়নি।

কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রধান রেফারি কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার পরিচালনা পর্ষদ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ম্যানচেস্টার ডার্বির প্রধান ভিএআর ও সহকারী ভিএআর অন্তত আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত কোনো ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন না।

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রেফারি কমিটি জানায়, হলান্ডের গোলে এনজো ফার্নান্দেজের অবস্থানের গুরুত্ব যথাযথভাবে বুঝতে পারেননি ভিএআর। তাদের মতে, ডোনোভিওর উচিত ছিল মাঠের পাশের মনিটরে ভিডিও ফুটেজ আবার দেখার জন্য অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা।

কমিটির মুখপাত্র বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে ভুল হয়েছে, সেটি স্বীকার করে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি বিস্তারিত পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতে এমন ভুল যাতে আবার না ঘটে, সে জন্য পর্যালোচনা শেষে আরও পরিষ্কার ও কঠোর নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। রেফারি কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো আপত্তি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ডোনোভিও ও অ্যান্ট্রোবাসকে অন্তত ১১ অক্টোবর পর্যন্ত ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে বাইরে থাকতে হচ্ছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!