খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন তরুণ স্ট্রাইকার মোহাম্মদ-আলি চো। ফ্রান্সে জন্ম নেওয়া এই উদীয়মান ফুটবলার শেষ পর্যন্ত মরক্কো জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে দ্বৈত নাগরিকত্বের কারণে মোহাম্মদ-আলি চোর আইভরি কোস্টের জাতীয় দলেও খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তাছাড়া ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রান্সের বয়সভিত্তিক দলগুলোতেও নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন এই ফরোয়ার্ড। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মরক্কোকেই নিজের দেশ হিসেবে বেছে নিলেন তিনি।
বর্তমানে ফরাসি ক্লাব নিস (Nice)-এর হয়ে মাঠ মাতাচ্ছেন চো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মরক্কোর যে প্রাথমিক দল গঠন করা হচ্ছে, সেখানে এই তরুণ স্ট্রাইকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মরক্কোর কোচ মোহাম্মদ ওহবির তৈরি করা সংক্ষিপ্ত তালিকায় চোর স্থান পাওয়া এটিই নির্দেশ করে যে, আন্তর্জাতিক অঙ্গনে তার ভবিষ্যৎ এখন মরক্কোর সঙ্গেই নিশ্চিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে একের পর এক দ্বৈত নাগরিকত্ব থাকা ফুটবলারদের নিজেদের ডেরায় ভেড়াচ্ছে মরক্কো। এর আগে আইয়ুব বুয়াদ্দিকে দলে অন্তর্ভুক্ত করে বড় ধরনের সাফল্য পেয়েছিল আফ্রিকার এই দেশটি। সেই ধারাবাহিকতায় এবার মোহাম্মদ-আলি চো-কে দলে যুক্ত করে নিজেদের আক্রমণভাগ আরও শক্তিশালী করল মরক্কো।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!