বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম আজ ৩৯ বছরে পা রাখলেন। জন্মদিনের সকালে সতীর্থদের ভালোবাসায় কেক কেটে বিশেষ মুহূর্ত উদ্যাপন করেছেন তিনি। নিজের আনন্দের এই মুহূর্তটি কেবল সতীর্থদের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি অভিজ্ঞ এই ক্রিকেটার; পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন তিনি।
বর্তমানে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত থেকে আজ মাঠে নামেন মুশফিক। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন ৮ রানে অপরাজিত থাকা লিটন দাস। অভিজ্ঞতা আর ধৈর্যের প্রতীক এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে টাইগাররা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সংকটে দলকে পথ দেখানো মুশফিককে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। জন্মদিনের ম্যাচে তার ব্যাট থেকে আরেকটি স্মরণীয় ইনিংসের অপেক্ষায় প্রহর গুনছে পুরো দেশ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!