উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি আরব

ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি আরব
লেখা বড়/ছোট করুন:

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে টুর্নামেন্টের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, 'যেখানেই সহায়ক হবে, সেখানে গঠনমূলক আলোচনায় সমর্থন দিতে আমরা প্রস্তুত।'

সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন তিনি। এরপরই তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে।

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক সৌদি আরব ইনফান্তিনো ও ফিফার মহাসচিবের যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে। বিবৃতিতে ফেডারেশন বলেছে, 'ফিফা সভাপতি ও মহাসচিবের সাম্প্রতিক চিঠিতে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা এবং প্রস্তাব বাস্তবায়ন না করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই—এগুলো গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।'

সৌদি ফেডারেশন ফিফার নেতৃত্বের চলমান প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। তবে এএফসি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করলেও কাতার ও এশিয়ার আরও কয়েকটি সদস্য সংস্থা সৌদি আরবের মতো ভিন্ন অবস্থান নিয়েছে। প্রকল্প বাতিল হলেও আগামী মার্চে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হতে চান ইনফান্তিনো, পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!