সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ এবং তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কেভম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ (অধিনায়ক), শামার জোসেফ, জশুয়া বিশপ, জেইডন সিলস, জোমেল ওরিকন।
এদিকে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি। এরপর কিংকে বোল্ড করেন তাসকিন আহমেদ এবং হজকে বোল্ড করেন হাসান মাহমুদ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!